ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

৩ দাবিতে বাগেরহাটে বাস বন্ধের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

বাগেরহাট মহাসড়কে বিআরটিসি বাস, ইজিবাইক, মাহেদ্র ও থ্রি হুইলার বন্ধসহ ৩ দফা দাবিতে ২২ অক্টোবর থেকে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আন্তঃজেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।

রোববার (২০ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাস মালিক সমিতির নেতারা এই হুঁশিয়ারি দিয়ে তাঁদের উত্থাপিত ৩ দফা দাবি বাস্তবায়ন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আন্তঃজেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান মিনা বলেন, মহাসড়কের চলমান তিনটি সমস্যা নিয়ে গত ৮ অক্টোবর বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের ৭টি বাস মালিক সমিতি যৌথভাবে একটি সভা করে করে। দক্ষিণাঞ্চলের চার জেলার বিভিন্ন রুটে বিআরটিসি বাস, অন্তত ৭টি পরিবহনসহ ইজিবাইক, মাহেদ্র ও থ্রি হুইলার মহাসড়কে সমিতির নিয়মনীতি না মেনে অবৈধভাবে চলাচল করছে।

শাহজাহান মিনা বলেন, ‘এসব রুটে অবৈধ যানবাহন চলাচল করায় বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সভায় এসব রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। ইতোমধ্যে আমাদের সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। প্রশাসন ২১ অক্টোবরের মধ্যে আমাদের ৩ দফা বাস্তবায়ন না করলে ২২ অক্টোবর থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আকতার-উজ-জামান, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আল ফুয়াদ, আন্তঃজেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শামীম খান, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

৩ দাবিতে বাগেরহাটে বাস বন্ধের হুঁশিয়ারি

আপডেট : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪