ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫ জন ৪ দিন করে রিমান্ডে

সংগৃহীত ছবি

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম (৩২) হত্যা মামলায় গ্রেপ্তার ৫ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানার এ মামলায় শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান জানিয়েছেন, তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। এরই মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল আলম রবি এ মামলার তিন নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই বাকিদের গ্রেফতার করে আইনে সোপর্দ করতে পারব।

পুলিশের এই ডিসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন (এক নম্বর আসামি) এবং প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের ৫টি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও, তারা ২টি হস্তান্তর করেছে। বাকি ৩টির মধ্যে ১টি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত ৩ বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, এই ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতার কোম্পানি এবং তার লোকজন হামলা করেছে এমন অভিযোগ আছে। এই ঘটনায় বিএনপির ওই নেতা কতটা সংযু্ক্ত?

জবাবে ডিসি মো. রুহুল কবির খান বলেন, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। আমরা অপরাধ এবং অপরাধী হিসেবেই দেখছি। অপরাধী যেই হোক তদন্তে তার দোষ প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে চার্জশিট দিবো।

প্রাথমিক তদন্তে পুলিশে রবিউল আলম রবির সংশ্লিষ্টতা পেয়েছে কিনা- আরেক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে এটা তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিলো সেটা পরিষ্কার হয়ে যাবে। … ্তিনি কোম্পানির মালিক। তার কোম্পানির সঙ্গে জমির মালিকের দ্বন্দ্ব। সুতরাং তার তো দায় থাকেই।

পুলিশের এই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে অতর্কিতে সিসি ক্যামেরা ভেঙে সেই ফ্ল্যাটে হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

দীপ্ত টিভির কর্মকর্তা খুন: গ্রেপ্তার ৫ জন ৪ দিন করে রিমান্ডে

আপডেট : ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪