ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

ড. শেখ আব্দুর রশিদ | ফাইল ছবি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। তাঁকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশিদকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। এবার তাঁকে মন্ত্রিপরিষদ সচিব করা হলো।

২৫তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এই কর্মকর্তা। মন্ত্রিপরিষদ সচিব নিয়োগকৃত কর্মচারীদের মধ্যে সরকারের সর্বোচ্চতম পদ।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। কাগজপত্রে ১৩ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে আগামীকাল বুধবারই (৯ অক্টোবর) তাঁর শেষ কর্মদিবস। কারণ, পরের চার দিন শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকছে।

শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

আপডেট : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪