ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রত্যাহার

ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা দিতে হবে, এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি।পরে আগের দেওয়া সেই রায় প্রত্যাহার করে নেয় আদালত। এরপর পুনর্বিবেচনার জন্য এই মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

জানা গেছে, গত ৪ আগস্ট বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি নিজেই রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি শুনানি করেছিলেন। কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দেবেন।

এর আগে, ৪ আগস্ট ড. ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর ফলে ড. ইউনূসকে সরকারকে ওই পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রত্যাহার

আপডেট : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪