ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

সংগৃহীত ছবি

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধসহ বিশৃঙ্খলা এড়াতে ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশির ভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে।

‘মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে থাকেন। তাই কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও আমাদের সঙ্গে বিক্ষোভ করছেন।’

বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে আহ্বান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোড়া শুরু করেন। ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশির ভাগই বাসায় চলে যান।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলেন, ‘চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের পর অবরোধ সৃষ্টি করেছেন। শিল্পপুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।’

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

আপডেট : ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪