ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে, পুলিশের টিয়ারশেল

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার পর পুলিশের বাধার মুখে পড়েছে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে আন্দোলনকারীরা বেলা তিনটার দিকেও সেখানে অবস্থান করছিলেন।

এ দাবিতে গত আওয়ামী লীগ সরকারের সময়েও কয়েক দফা আন্দোলন করেছেন সরকারি চাকরি প্রত্যাশীরা। তবে প্রতিবারই তাদের দাবি প্রত্যাখ্যাত হয়েছে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সেখান থেকে কয়েকশ চাকরি প্রত্যাশী মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা যমুনার সামনে পৌঁছানোর পর তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখান থেকেই আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে নিজেদের দাবি জানাতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের পক্ষের মানুষ। জনগণের আস্থা নিয়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। তাই আমরা চায় তার সঙ্গে কথা বললে আমাদের দাবি মেনে নেবেন। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই আমরা।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার বলেন, “প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নিলে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”

প্রসঙ্গত, ক্ষমতার পালা বদলের পর নানা দাবিতে বিভিন্ন পক্ষের দফায় দফায় আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট গণবিজ্ঞপ্তি দিয়ে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশ সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ।

সেখানে বলা হয়েছে, “সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশপাশ এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হল।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে, পুলিশের টিয়ারশেল

আপডেট : ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪