ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আবু সাঈদ মনু

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে গ্রেফতার হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বিশ্বস্ত সোর্স ও প্রযুক্তির সহায়তায় ডেমরা থানা ও ডিএমপি ঢাকার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

আবু সাঈদ মনুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে দায়েরকৃত সেশন মামলা নং ৬৭৯/২৩ এবং ১৭০/২৪-এ দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া, তিনি ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারে ১ নম্বর আসামি হিসেবেও চিহ্নিত। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালে তাকে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু চেক জালিয়াতি ও নাশকতা মিলিয়ে মোট তিনটি মামলার পলাতক আসামি ছিলেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫