ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাঘাটায় সিজুর মৃত্যুর ঘটনায় এসআই ক্লোজ

সাঘাটায় পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে শিবির নেতা সিজু মিয়া মৃত্যুর ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাসিন্দা শিবির নেতা সিজু মিয়াকে মোবাইলে কল দিয়ে থানায় ডেকে নেন এসআই রাকিবুল ইসলাম। থানায় গেলে সিজুকে বলা হয়, তার কাছে চোরাই মোবাইল পাওয়া গেছে। এ কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একপর্যায়ে সিজু ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে থানার ভেতরের পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের তাড়া খেয়ে আত্মরক্ষায় পুকুরে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাকে ধরতে পুলিশ ও স্থানীয় জনতা পুকুরের চারপাশ ঘেরাও করে। এ সময় নিরূপায় হয়ে পুকুরের পানিতে ভাসতে থাকেন তিনি। সেখানে স্থানীয় লোকজন ও পুলিশের মারধরের ফলে পানিতে ডুবে মৃত্যু হয় সিজুর। পরেরদিন গত শনিবার সকালে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে পুকুর থেকে সিজু মিয়ার লাশ উদ্ধার করে।

এ ঘটনার রহস্য উদঘাটনে রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি ও গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে কী পাওয়া গেল তা প্রকাশ করা হয়নি। তবে এসআই রাকিবুলকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাঘাটায় সিজুর মৃত্যুর ঘটনায় এসআই ক্লোজ

আপডেট : ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫