গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজাসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ রাজন হোসেন (২০), পিতা- মোঃ মতিউর রহমান, মোঃ আল আমিন বিশ্বাস (৪২), পিতা- মৃত হোসেন আলী ও মোছাঃ আয়েশা খাতুন (৩২), স্বামী- মোঃ আলামিন হোসেন, সর্বসাং- বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্প), থানা- ইশ্বরদী, জেলা-পাবনা কে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে আটক করে।
পরে এদের শরীরে তল্লাশি চালিয়ে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় ২.৫ কেজি করে মোট ৭.৫ কেজি (সাড়ে সাত কেজি) শুকনো গাজা উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা প্রতিনিধিঃ 


















