ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘গত ৫ আগস্ট পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। উপকমিশনার আরও বলেন, ‘৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলোর কাজ চলছে। হত্যা মামলাগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।’

পুলিশ সেপ্টেম্বর মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে জানিয়ে সারোয়ার জাহান বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ-আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্র–জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পলিটিক্যাল আইডেন্টিটি (রাজনৈতিক পরিচয়) এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে, তারা আমাদের চোখেও অপরাধী।’

এ ছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের যে নিয়মিত অভিযান সেগুলো চলমান রয়েছে বলে জানান উপকমিশনার মো. সারোয়ার জাহান।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

আপডেট : ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪