ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

আলোচিত সেই ইউপি সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচিত সেই ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন মেম্বার (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খান আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তাকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌণে ২টার দিকে র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮)কে গ্রেফতার করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।

গ্রেফতারকৃত আসামী স্বপন মেম্বার শ্রীনগর উপজেলার দেওয়ানপাড়া শ্যামসিদ্ধি গ্রামের আবুল চৌধুরীর ছেলে। সে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত ৮টার দিকে ভিকটিমের প্রাক্তন স্বামীর সাথে মামলা হওয়ার সুবাদে ভিকটিমকে সহযোগীতা ও আপোষের কথা বলে আসামী স্বপন মেম্বার ভিকটিমের কাছ হতে ১,৮০,০০০/- টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে আত্মসাৎ করে এবং আসামী স্বপন মেম্বার সু-কৌশলে একটি বন্ধ ঘরে ভিকটিমকে নিয়ে মারধর করে। পরে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের পোষাক খুলে স্থিরচিত্র তৈরী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখায় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম এ বিষয়ে আসামী স্বপন মেম্বারে বাড়িতে বিচার চাইতে গেলে আসামী স্বপন মেম্বারসহ অপরাপর আসামীগণ তাকে মারধর করে আহত করে এবং ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করে।

মামলা তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, আসামী স্বপন মেম্বারকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

আলোচিত সেই ইউপি সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

আপডেট : ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫