নীলফামারীর জলঢাকায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ পন্থায় মাছ ধরার কারণে ২৬টি চায়না টেপাই কারেন্ট (হোকস) জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম।
উপজোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন গণমাধ্যমকর্মীদের জানান, ‘অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ নীতি বাস্তবায়নে পোনামাছ নিধন রোধে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পন্থায় মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে’।

রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ 


















