ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পর জাকির খান (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার দিকে সদর বাজারসংলগ্ন রূপালী ব্যাংকের পেছনের ঘাট এলাকায় বারইখালী খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মোরেলগঞ্জ কেজি স্কুল রোডের মোল্লাবাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়ই বাড়ি ছেড়ে চলে যেতেন। তিনি আরও বলেন, “জাকির প্রায়ই আমাকে মারধর করত। বুধবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। আজ খাল থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।”

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্ত্রী মরদেহটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও স্থানীয়রা এ ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে লাশ উদ্ধার

আপডেট : ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫