ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাবেক সিইসিকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ, আটক ১

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামে ১ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (২৩ জুন) রাতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেফতার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

প্রসঙ্গত, গত রোববার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেন। তরে রাতে স্থানীয়রা উত্তরার বাসা থেকে নুরুল হুদাকে আটকে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাবেক সিইসিকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ, আটক ১

আপডেট : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫