ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: বিচারের দাবিতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার বিবৃতি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যশোরের ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৩ জুন) রাতে মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের দলীয় প্যাডে ৩৪ মুক্তিযোদ্ধার নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমের কাছে পাঠানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করা মুক্তিযোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম চাকলাদার, জি এম ইউসুফ আলী, আব্দুস সালামসহ জেলার ৩৪ বীর মুক্তিযোদ্ধা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা যিনি সাবেক সিইসি। তার ওপর হামলা, অপদস্থ এবং লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাকে মারধর করে জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তার বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি। জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তাহলে কি দেশে কোনো মানুষ তার আত্মসম্মান রক্ষা করতে পারবে না? দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই যে, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল গণমাধ্যমকে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা। এভাবে প্রকাশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি দিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি ও জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

এর আগে রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে পুলিশের সামনে লাঞ্ছিত করে পুলিশে সোপর্দ করে। নুরুল হুদাকে আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনতা তাকে ঘিরে রেখেছে। তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: বিচারের দাবিতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার বিবৃতি

আপডেট : ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫