মো. ইকবাল বাহার | সংগৃহীত ছবি
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। ইকবাল বাহারকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি অবসরে যান।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















