গুরুতর আহত অবস্থায় মাহফুজুর রহমান লিটন মৃধা
বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়ায় পূর্ব বিরোধের জেরে একই বাড়ির সাইফুল আলম খান রানা, আশরাফুল আলম সোহেল গংদের হামলায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন মৃধা গুরুতর আহত হয়েছেন।
গুরতর আহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার স্বজনরা।
হামলার ঘটনায় ১১ জুন রাতে লিটন মৃধা বাদী হয়ে একই বাড়ির সাইফুল আলম খান রানা, আশরাফুল আলম সোহেলসহ ৫ জনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মাহফুজুর রহমান লিটন’র সাথে একই বাড়ির সাইফুল আলম খান রানা, আশরাফুল আলম সোহেল ও তার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ জুন বুধবার আছরের নামাজ শেষে বিকেল পৌনে ৬টার দিকে লিটন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির উঠানে পৌঁছামাত্র লিটনের দূরসম্পর্কের আত্মীয় ও একই বাড়ির সাইফুল আলম খান রানা তার ভাই আশরাফুল আলম সোহেল, তার মা নাজনীন নাহার লীনা, আয়শা সিদ্দিকা হীরা ও মো: শামীম একত্রিত হয়ে ইট, লোহার রড, হাতুরি দিয়ে লিটন মৃধার ওপর হামলা চালায়। হামলায় লিটনের মাথা ও নাকে আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়।গুরুতর আহত অবস্থায় লিটন মৃধাকে উদ্ধার করে তার স্বজনরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন (১১ জুন) রাতে মাহফুজুর রহমান লিটন বাদী হয়ে একই বাড়ির সাইফুল আলম খান রানা তার ভাই আশরাফুল আলম সোহেল, তার মা নাজনীন নাহার লীনা, আয়শা সিদ্দিকা হীরা ও মো: শামীমকে আসামী করে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওইদিন (১১জুন) রাতেই তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক কমল চিন্দ্র দে’র নেতৃত্বে মামলার ১নং আসামী সাইফুল আলম খান রানা তার ভাই আশরাফুল আলম সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাদেরকে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 


















