সংগৃহীত ছবি
ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ (২৫) বগুড়া হতে গ্রেফতার হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (১০ জুন) বিকালে শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ওই দিন রাত ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ২০২৪ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রধান আসামী করে ডিএমপির শাহবাগ থানায় মামলা নং-১৮, তাং-২১/১০/২০২৪, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৫৪/৫০৬/১০৯/১১৪/৩৪ পেঃ কোড তৎসহ বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৩/৪ রুজু হয়। অত্র মামলার পর হতে ধৃত আসামী সাজিদ পলাতক ছিল।
উক্ত আসামীকে গ্রেফতারের জন্য রিকুইজিশন প্রাপ্ত হয়ে বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুছা (পিপিএম) -এর নির্দেশে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবি, বগুড়ার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন, ২০২৫ বেলা অনুঃ ১টা ৩০ মিনিটে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন ফুলদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ, পিতা- মোঃ আনাম উদ্দিন, সাং- উত্তর ফুলদিঘী, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। জুলাই আন্দোলনের পর হতে সে পলাতক ছিল।

সাজাদুর রহমান সাজু, গাইবান্ধাঃ 


















