ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ঝালকাঠিতে জমি জমার বিরোধের জেরে ঘর ভাঙচুর: আইনের আশ্রয় নিলেন নিঃস্ব নারী

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজান কাঠি গ্রামে দীর্ঘদিন ধরে চলছে জমি নিয়ে উত্তপ্ত বিরোধ। জাকিয়া বেগম নামে এক নারী স্থানীয় ইউনুস হাওলাদার (৪০) নামের এক যুবকের সাথে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।

ইউনুস হাওলাদার দাবি করেন, জাকিয়া বেগমের বসতঘরটি তার দাগ নম্বর ১০৭৭-দাগ এর অন্তর্গত ২০.৫ শতাংশ জমির উপর অবৈধভাবে নির্মিত। অন্যদিকে, জাকিয়া বেগম দাবি করেন, তার দখলে থাকা জমিটি তারই বৈধ সম্পত্তি এবং ইউনুস হাওলাদার তার ২০ শতাংশ জমি দাবি করে বেআইনি চাপ তৈরি করছেন।

জাকিয়া বেগমের ভাষ্য, ইউনুস হাওলাদার কোনো প্রমাণ না দিয়েই তার কাঠের ঘরটিকে ভাঙচুর করতে বহিরাগত লোক নিয়ে আসেন। এতে তার বসতভিটা ধ্বংস হয়ে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ উভয় পক্ষকে স্থানীয় নিষ্পত্তির জন্য নবগ্রাম পুলিশ ফাঁড়িতে ডেকে সালিশির প্রস্তাব দেয়। কিন্তু ইউনুস হাওলাদার ও তার সমর্থকরা কোনো সমাধানে আসতে অস্বীকৃতি জানান। বরং তারা গোপনে জমি বিক্রির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জাকিয়া বেগম বলেন, “ইউনুস হাওলাদার যদি কোনো কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারেন যে জমিটি তার, আমি তা ফিরিয়ে দেব। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই তিনি আমার ঘর ভেঙে দিয়েছেন। এখন আমি নিঃস্ব, আইনই আমার শেষ ভরসা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে।

ঝালকাঠিতে সম্পত্তি নিয়ে বিরোধ নতুন নয়। সম্প্রতি রাজাপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা এবং সদরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার ঘটনাও জমি বিরোধের সাথে জড়িত।

জাকিয়া বেগমের মতো অসহায় মানুষের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ঝালকাঠিতে জমি জমার বিরোধের জেরে ঘর ভাঙচুর: আইনের আশ্রয় নিলেন নিঃস্ব নারী

আপডেট : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫