ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে রাতেই কারা মুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। সম্প্রতি হাইকোর্টের রায়ে গ্রেনেড হত্যা মামলা থেকে খালাস পান তিনি।

কারাগার থেকে বের হয়ে আসার সময় গেটে আত্মীয়-স্বজন ও দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে যায় এলাকা।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সোমবার আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর মুক্তির কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার মামলায় ২০০৮ সালে গ্রেপ্তার হন পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসিসহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

আপডেট : ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪