ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী বিক্রি শূন্য, মাথায় ঋণের পাহাড়: শপিংমল বাঁচানোর আকুতি ব্যবসায়ীদের মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে রাতেই কারা মুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। সম্প্রতি হাইকোর্টের রায়ে গ্রেনেড হত্যা মামলা থেকে খালাস পান তিনি।

কারাগার থেকে বের হয়ে আসার সময় গেটে আত্মীয়-স্বজন ও দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অভিনন্দন মিছিলে মুখরিত হয়ে যায় এলাকা।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সোমবার আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর মুক্তির কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার মামলায় ২০০৮ সালে গ্রেপ্তার হন পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসিসহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

আইসিসিবিতে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

আপডেট : ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪