বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যবহারের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) হস্তান্তর করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
রোববার (১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এই এসি হস্তান্তর করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এবং আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ শওকত হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিবেশগত সুবিধা বৃদ্ধির জন্য এই সহযোগিতা করায় বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বাগেরহাট প্রতিনিধিঃ 















