ফাইল ছবি
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে হামলার ঘটনায় দুজন নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিল উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনেরও মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















