ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ বাগেরহাটে আ. লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বারিধারা থেকে আটক

নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২

ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিলে হামলার ঘটনায় দুজন নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিল উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনেরও মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

আপডেট : ৪১ মিনিট আগে