ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সরিয়ে দিল পুলিশ বাগেরহাটে আ. লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বারিধারা থেকে আটক

পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে কৃষ্ণচূড়া মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান এবং সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবুসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। দেশের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

জনপ্রিয়

নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২

পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১৭ ঘন্টা আগে