বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে র্যালিতে আরও অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাদউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক তরফদার গোলাম রসুল নেওয়াজ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনুসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন সেনা ও জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল।
র্যালি ও পথসভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আরও একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















