কামরুজ্জামান শুভ্র আহ্বায়ক, সদস্য সচিব হাসান আল মামুন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা কমিটির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে.এম.আই. মন্টির স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাকিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। অনুমোদিত কমিটিতে গাজী কামরুজ্জামান শুভ্রকে আহ্বায়ক এবং মো. হাসান আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে বিভিন্ন পদে যুগ্ম আহ্বায়কসহ ৭১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 

















