জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সংস্থার তাড়াইল উপজেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল হোসেন আকন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান এবং উপদেষ্টা সামির হোসেন শাকি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক চুন্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সদস্য বায়জিদ হোসেন রুবেল ও রুহুল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন জিহাদিসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং পেশাগত সততা বজায় রাখা একজন দায়িত্বশীল সাংবাদিকের অন্যতম প্রধান কর্তব্য। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও গঠনমূলক মতামত তুলে ধরা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও অগ্রগতিতে পারস্পরিক সৌহার্দ্য, নিষ্ঠা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং সাংবাদিক সমাজের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















