ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব শুক্রবার বিমানবন্দর থানায় এই মামলাটি করেন।

​

মামলার এজাহার সূত্রে জানা যায়, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে তার সাথে আখতারুজ্জামান গালাগাল ও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

​

এ ছাড়া আখতারুজ্জামানের প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে কর্তব্যরত নিরাপত্তা সুপারভাইজার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পাশাপাশি সাধারণ যাত্রীদের ট্রলি থেকে জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করে বিমানবন্দর এলাকার স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।

​উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে একাধিকবার বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পর তিনি পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জনপ্রিয়

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট : ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬