ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ

সংগৃহীত ছবি

​​

জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

​

আজ শনিবার (৩ অক্টোবর) সকালে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

​

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে সংলাপ, অংশীদারিত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশের বিদ্যমান মূল সামাজিক ও অর্থনৈতিক অগ্রাধিকারগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষ খাতের গুণগত মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বাড়ানো এবং পরিবেশ ও পানি সম্পদ সুরক্ষায় সরকারের সুনির্দিষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেন।

​

একই সাথে, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গঠিত আঞ্চলিক দেশগুলোর সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​

এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর মূল প্রতিপাদ্য ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভূরাজনীতি, কৌশলগত নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি, বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, মানবনিরাপত্তা, গণতন্ত্র এবং সুশাসনের মতো সমসাময়িক চ্যালেঞ্জসমূহ।

আয়োজকদের সূত্রে জানা গেছে, তিন দিনের এই বিশ্বমঞ্চে বিশ্বজুড়ে শতাধিক দেশের প্রায় ২০০ জন বিশিষ্ট বক্তা, ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি এবং এক হাজারের বেশি দেশি-বিদেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

​

সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্বনেতা ও কূটনৈতিক ব্যক্তিত্বদের এক মিলনমেলা ঘটে। বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক নীতিনির্ধারক, শীর্ষ গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন। আগামী দুই দিন নানা বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও সেশন পরিচালিত হবে।

জনপ্রিয়

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ

আপডেট : ১৬ ঘন্টা আগে