ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলাবগীর মুখে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে মোস্তফাসহ নৌকায় থাকা তিন জেলে নদীতে পড়ে যান।

এ সময় অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মোস্তফা মাঝি। পরে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে জেলেদের নৌকায় ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জনপ্রিয়

আপডেট : ৭ ঘন্টা আগে