ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩ ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি‌।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাছুদুর রহমান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মেহেদী হাসান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরেন, তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজে পরিণত হয়।”

তিনি বলেন, “তাই আমি চাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। সেজন্য কেউ যদি আপনাদের উপর কখনো কোনো প্রকার হুমকি বা আঘাত করার চেষ্টা করে, তবে আমি আপনাদের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমকর্মীদের সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত।

প্রধান আলোচক বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ এই সংগঠনের গাজীপুর জেলা কমিটির বিগত দিনের সাংগঠনিক তৎপরতা সন্তোষজনক না হওয়ায় বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। তবে এবারের কমিটি সম্পূর্ণ পেশাদারদের নিয়ে গঠিত। তাই আশা করছি আগামী দিনে তারা গাজীপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করতে পারবে।” প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তিনি সংস্থার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সম্পাদক কাজী শাকিল। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়। সবশেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

জনপ্রিয়

সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬