ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে মন্ত্রীর পক্ষ থেকে এসি প্রদান ভোলার তীরবর্তী সাগরে ভেসে উঠেছে টনে টনে পঁচা ইলিশ, গন্ধে হচ্ছে পরিবেশ দূষণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম ১০ অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

​আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর বর্তমান সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে দলটির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেন।

​

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াত একটি নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঢাকার দুটি সিটিতেও সাংগঠনিকভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং অফিশিয়ালি যথাসময়ে তা ঘোষণা করা হবে।

​উত্তর সিটি করপোরেশনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ ও ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে রাজধানীর খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

​অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী তরুণ নেতা আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই উদীয়মান নেতাকে সামনে রেখে দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের সমর্থন আদায় করতে চায় দলটি। জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্বের এই সমন্বয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী ঢাকায় নিজেদের নির্বাচনী অবস্থান শক্ত করার পরিকল্পনা করছে।

জনপ্রিয়

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

আপডেট : ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬