ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভা শেষে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও নাজিরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে আয়োজকদের মতবিনিময় হয়। পরে মাদকবিরোধী পদযাত্রা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান, শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়, মো. ইউনুস আলী শেখ, মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলমসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মাদকপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

আপডেট : ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬