ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

পিরোজপুরে জাতীয় মৎস্য পাক্ষিকের বর্ণাঢ্য র‍্যালি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পাক্ষিক ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে (অডিটরিয়াম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বদ্ধ জলাশয়ে উৎপাদন বৃদ্ধি এবং মাছের খাদ্য, প্রয়োজনীয় উপকরণ ও সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল কাজে লাগিয়ে বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ আহরণ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

​এ সময় সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

পিরোজপুরে জাতীয় মৎস্য পাক্ষিকের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট : ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬