ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা আলা উদ্দিন ফিশারিজ পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক-২০২৬

মাছের পোনা উৎপাদনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা ‘আলাউদ্দিন ফিশারিজ’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলাউদ্দিনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়।

​মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলাউদ্দিন ফিশারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি উন্নত ও গুণগত মানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সরবরাহ এবং মাছ চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

​২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে গুণগত মানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। পাশাপাশি এ খামারটির মাধ্যমে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

​উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে গুণগত মানের পোনা উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সরকার আলাউদ্দিন ফিশারিজকে জাতীয় মৎস্য পদক ২০২৬-এর স্বর্ণপদক প্রদান করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার ব্যাংক চেক দেওয়া হয়।

এ স্বীকৃতির ফলে নোয়াখালীর মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্যচাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা আলা উদ্দিন ফিশারিজ পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক-২০২৬

আপডেট : ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬