ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ মনপুরায় ভাঙনরোধে হাজার কোটি টাকার বাঁধ নির্মাণ হলেও কাটেনি চরাঞ্চলবাসীর আতঙ্ক মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায় জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরটি ঘুরে দেখেন। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নানা নির্যাতন-নিপীড়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য দলিল গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবিস্মরণীয় আত্মত্যাগ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্মমতার সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জাদুঘরটিতে গণঅভ্যুত্থানের সময়কার নানা স্থিরচিত্র, ভিডিও, শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র এবং দমন-পীড়নের বিভিন্ন প্রামাণ্য দলিল সংরক্ষণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছাত্রনেতা, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৯ ঘন্টা আগে