ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ মনপুরায় ভাঙনরোধে হাজার কোটি টাকার বাঁধ নির্মাণ হলেও কাটেনি চরাঞ্চলবাসীর আতঙ্ক মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায়

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর পৌরসভার মাদকপ্রবণ এলাকায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পিরোজপুর-পাড়েরহাট সড়কের পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বড়পুল এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার উপপরিদর্শক মো. হাসিব হোসেন।

দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব উদ্দিন রিপন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি হাসান মামুন, সমাজসেবক শহিদুল ইসলাম, বিএনপি নেতা খায়রুল ইসলাম বাবু, সাংবাদিক আবদুল্লাহ আল হাসিব ও অমিত বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ এবং বিশেষ করে তরুণ প্রজন্মই মাদকের সবচেয়ে বড় শিকার হচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বক্তারা অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নিয়মিত নজর রাখার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সাথে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। স্কুল-কলেজ, মসজিদ, সামাজিক সভা-সমাবেশ এবং গণমাধ্যমের মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা আরও জোরদার করার ওপরও তাঁরা গুরুত্ব দেন। সমাবেশে উপস্থিত সবাই নিজে মাদক থেকে দূরে থাকা, অন্যকে নিরুৎসাহিত করা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬