ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ মনপুরায় ভাঙনরোধে হাজার কোটি টাকার বাঁধ নির্মাণ হলেও কাটেনি চরাঞ্চলবাসীর আতঙ্ক মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায়

শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ

বরিশালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তাহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ।

মঙ্গলবার (৪ আগস্ট) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বরিশাল জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে আবু নাসের রহমতুল্লাহ বলেন, “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন। এ আন্দোলনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সফলতার পর একটি মহল এর অর্জনকে নিজেদের কুক্ষিগত করে একক অবদান হিসেবে প্রচারের চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তি এবং তাঁদের পরিবারের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।”

পরে তিনি শহীদ তাহিদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলম চৌধুরী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. ইকবাল হোসেন, চাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কুদ্দুস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, চাখার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শুভ শিকদার, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম, সাইফুল ইসলাম, হাজী দাঈয়ান ইশতী, জুলাই কন্যা লাবণ্য রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ

আপডেট : ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬