ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার

ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯১ ভিউ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলীর বিরুদ্ধে অবৈধ নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের রাসেল ইসলাম পাপুল উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এ তদন্ত কমিটি গঠন করেছেন। যার স্মারক নং৮০২, তারিখ ১৫ / ৯ / ২০২৪। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে সরেজমিনে তদন্ত পুর্বক মতামত সহ প্রতিবেদন দাখিল করার জন্য চিঠিতে জানানো হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী তার আপন বেয়াই কে সভাপতি বানিয়ে বিভিন্ন দুর্নীতির আখড়ায় পরিনত করেছেন।
গোপনে অফিস সহায়ক, আয়া, ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দিয়ে কমপক্ষে ৩০ লক্ষ টাকা নিয়ে তা বিদ্যালয়ের কোন কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন।

অফিস সহায়ক পদে প্রধান শিক্ষক তার আপন শ্যালক সাদা মিয়ার বয়স না থাকা সত্বেও গোপনে আইডি কার্ড ও জন্ম নিবন্ধন ঘষামাজা করে জন্ম তারিখ পরিবর্তন করে অষ্টম শ্রেণি পাশ দেখিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেয়। কিন্তু সাদা মিয়ার এসএসসি পাশের সনদ অনুযায়ী তার বয়স ৪২ হবে, তাহলে কি করে নিয়োগ হয় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

শুধু তাই নয় আপন বেয়াই আওয়ামী লীগ নেতা সভাপতি হওয়ার সুবাদে বরাদ্দ কৃত ২টন টিআর কাজ না করে ভাউচার মুলে সমূদয় টাকা ও টিউশন ফি সহ অন্যান্য আয় বাবদ ফান্ডে রক্ষিত প্রায় ৭ লক্ষ টাকা চেক মুলে উত্তোলন করে সমুদয় টাকা আত্মসাৎ করায় বর্তমানে স্কুল ফান্ডের একাউন্টে কোন টাকা নাই।

উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ একটি প্রতিবেদন দাখিল করবেন তদন্ত কর্মকর্তা এটাই আশা এলাকাবাসী সহ সচেতন মহলের।

এদিকে এ বিষয়ে তদন্ত কারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ জানান, উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ360 / নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

জনপ্রিয়

টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪