ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

​

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল প্রকাশের মাত্র ১৫ দিনের মাথায় নেওয়া হবে পুনঃপরীক্ষা। বগুড়ায় বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ পরিকল্পনার কথা প্রকাশ করেন।
​শিক্ষামন্ত্রী বলেন, “ফেলের এই লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যেতে চাই না। এসএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল করবে, ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আমরা আবার তাদের পরীক্ষা নেব। এ পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে, নাকি থাকবে না। যদি তারা সেখানেও অকৃতকার্য হয়, তবে তাদেরকে কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় স্থানান্তর করা হবে।”

​

ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসনের তাগিদ দিয়ে মন্ত্রী আরও জানান, পাসের চেয়ে যারা অকৃতকার্য হচ্ছে বা ঝরে পড়ছে, তাদের আগে অ্যাড্রেস করা জরুরি। ঝরে পড়া এসব শিক্ষার্থীকে কীভাবে আবার শিক্ষার মূলধারায় রিভাইটালাইজ বা পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে।

​

দেশে বর্তমান মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “একটি নির্দিষ্ট জেনারেশন থেকে কাজ শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে এই অবক্ষয় রোধ করা সম্ভব হয়। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার চতুর্থ শ্রেণি থেকেই কালচার, স্পোর্টস, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’—এই বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

​

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও নবীন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬