ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময় পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল; বৈশ্বিক কর্মসংস্থানে বাংলাদেশের নতুন দিগন্ত

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান | ফাইল ছবি

​ক্রসফায়ার সংক্রান্ত বিতর্কিত বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিষয়ে দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না। ক্রসফায়ার শব্দটি ব্যবহারের বিষয়ে আইজিপি ইতিমধ্যে তাঁর ব্যাখ্যা প্রদান করেছেন, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মন্তব্য করেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে তাঁরা ক্রসফায়ার পরিচালনা করবেন, যা নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

​

একই ব্রিফিংয়ে ব্রিফিংয়ে অন্যান্য বিষয নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কেবল আলোচনায় থাকার জন্যই শেখ হাসিনা এমন বক্তব্য দিয়েছেন। তবে তিনি দেশে ফিরলে কোনো মব জাস্টিসের মুখোমুখি হবেন না, বরং ন্যায্য বিচার পাবেন বলে আশ্বস্ত করা হয়।

এছাড়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পিরোজপুরে দাফনে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, যে রাজনৈতিক দল এই কাজটি করেছে, তা একেবারেই অনুচিত এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।

পরবর্তীতে ভারতের পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা জানান, সরকার তার আগের অবস্থান থেকেই সরে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।

জনপ্রিয়

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত দেশে ফিরে নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

আপডেট : ১৬ ঘন্টা আগে