ডিআইজি সালমা বেগম এবং ডিআইজি এ কে এম এহসান উল্লাহ | ফাইল ছবি
ন্যাশনাল ডিফেন্স কোর্স- ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এর কোর্স সমাপনী অনুষ্ঠান বুধবার (৪ নভেম্বর) মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
সফলভাবে কোর্স সম্পন্নকারী বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ হলেন-
ডিআইজি সালমা বেগম এবং ডিআইজি এ কে এম এহসান উল্লাহ।
প্রসঙ্গত, এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স- ২০২৪ এ ৯৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮ টি বন্ধুপ্রতীম দেশসমূহের ৩৩ জন সদস্য।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















