ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বরুড়ার কৃতী সন্তানের মর্যাদাপূর্ণ অর্জনে এলাকায় আনন্দের জোয়ার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)-এর ব্যক্তিগত কর্মকর্তা (Personal Officer) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সেলিম মিয়াজী।

কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কাজকামতা গ্রামের বাসিন্দা এই রাজনৈতিক কর্মীর নিয়োগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মোঃ সেলিম মিয়াজী কুমিল্লার বরুড়া উপজেলার একজন পরিচিত রাজনৈতিক মুখ। দীর্ঘ বছর ধরে তিনি তৃণমূল পর্যায়ের রাজনীতি ও সামাজিক সেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)-এর প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিষ্ঠাই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এই নিয়োগ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, “মোঃ সেলিম মিয়াজী একজন পরিশ্রমী, দক্ষ ও বিশ্বস্ত কর্মী। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সততা, কর্মস্পৃহা ও অভিজ্ঞতা এই পদের জন্য তাঁকে সত্যিকার অর্থেই যোগ্য করে তুলেছে।”

নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়তেই বরুড়াসহ কুমিল্লা-৮ আসনের বিভিন্ন এলাকায় আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিয়োগ প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ সেলিম মিয়াজী গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)-সহ সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এলাকার মানুষের সেবায় এবং মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

উল্লেখ্য, “তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের কাজকামতা গ্রামের মিয়াজীবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।” পিতা: আব্দুল মান্নান মিয়াজী, মাতা: রৌওশনয়ারা বেগম, চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

বরুড়ার কৃতী সন্তানের মর্যাদাপূর্ণ অর্জনে এলাকায় আনন্দের জোয়ার

আপডেট : ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬