ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোরেলগঞ্জে গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম

পূর্নব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম হরিনামে মুখরিত গোপালচাঁদ ধাম। এ মেলার বারুনি স্নানোৎসব তিথি অনুযায়ী সোমবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্নানোৎসব ছিল।

রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ মতুয়া ভক্তরা এ মেলায় অংশ গ্রহন করেন। মূলত এ ধামে মতুয়া ভক্তরা ইহজাগতিক পাপ মোচন ও পরামার্থিক কল্যাণ লাভের জন্য কামনা সাগরে পূর্ন স্নানের মধ্যে দিয়ে মেলার মাঠ এখন লাখো ভক্তের পদচারনায় মুখরিত। নিশান, ডাঙ্গা ঢোলের বাধ্যযন্ত্রের হরিনামে মাতোয়ারা ভক্তরা।

এবারে বারুণী স্নান উৎসবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লীখালীর গদীনাশিন সেবাইত বাংলাদেশ মতুয়া মহা সঙ্ঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২১৫তম শুভ জয়ন্তি জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত জিউধরা ইউনিয়নের লক্ষীখলী গ্রামে তার ভক্ত শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের লীলাধামে প্রতিবছর এই দিনে মতুয়া ভক্তদের মিলন মেলা বসে। যা এখন ‘গোপাল সাধুর’ মতুয়া মেলাও নামে পরিচিত।

লক্ষীখালী ধামের বর্তমান গদিনাশিন বাংলাদেশ মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর বলেন, দেশের অভ্যন্তরিন তালিকাভুক্ত ৪ শতাধিক দল এবং পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান সহ লাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পরামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে আজ অংশ নিয়েছেন। ওড়াকান্দির মেলার ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতে প্রতিবছর এই দিনে অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মহামেলা। এ দিকে তিথি অনুযায়ী ১ দিনের স্নান উৎসব হলেও মূলত মতুয়াদের মেলা থাকে ৩ দিন। এ মেলাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পূজারি বিভিন্ন সাজসজ্জা প্রসাধনির দোকান বসেছে মেলা মাঠে।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গোপালচাঁদ মেলায় সমবেত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরি পরিদর্শন করেছেন এবং ১১২ জন পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স সার্বক্ষনিক মাঠে অবস্থান করছেন।

এ ব্যপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, এ অঞ্চলে ঐতিহ্য লক্ষীখালীর গোপাল চাঁদ স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের থেকে আগত ভক্তদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের মোবাইল টিম, স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশের টিম এবং একজন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক রয়েছেন। তিনি নিজেও দুবার পরিদর্শন করে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। আজ বিকেলে জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনিক কর্মকর্তাদের একটি টিম লক্ষীখালীতে যাবেন বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

মোরেলগঞ্জে গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম

আপডেট : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬