ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নীলফামারিতে ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে চারটি ইট ভাটা থেকে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের এমদাদুল হকের মালিকানাধীন সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুর এলাকায় অবস্থিত সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন বিপিএল-২, এজাজ আহমেদের মালিকানাধীন এএসবি ব্রিকস, কদমতলী এলাকায় অবস্থিত ওবায়দুল ইসলামের মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে আইন ভঙ্গ করায় চারটি ভাটা থেকে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটাগুলোর কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও ধ্বংস করা হয় কাঁচা ইট।

এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নীলফামারিতে ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬