ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

বাংলামোটরে মোবাইল ফোন ব্যবসায়ীদের মানববন্ধন

রাজধানীর বাংলামোটরে মোবাইল ফোন ব্যবসায়ীরা ভ্যাট বৈষম্য দূরীকরণ ও আমদানি প্রক্রিয়া সহজীকরণের দাবিতে মানববন্ধন করছেন। এনইআইআর সংস্কারের দাবিতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন ব্যবসায়ীরা।

রোববার (৩০ নভেম্বর) বিভিন্ন মার্কেটের শতাধিক ব্যবসায়ী-কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, সরকারের এনইআইআর সিস্টেম চালু উদ্যোগকে স্বাগত জানান তারা। এতে দেশে অপরাধ ও অবৈধ মোবাইল আমদানি বন্ধ হবে। তবে তারা চান, আমদানি নীতি ব্যবসাবান্ধব হোক এবং এসেম্বলি কোম্পানিগুলোর কাছ থেকে যে হারে ট্যাক্স নেওয়া হয়, তাদের ট্যাক্সও সেই পর্যায়ে সহনশীল হোক।

বক্তারা আরও জানান, সরকারের নীতিকে তারা সমর্থন করেন, তবে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভ্যাট বৈষম্য দূর ও আমদানি প্রক্রিয়া সহজীকরণের দাবি জানান তারা।

মোবাইল ফোন ব্যবসায়ীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছি। সরকার হুট করেই এটি বন্ধ করে দিলে আমরা কোথায় যাব। আমাদের দাবি জানাতে আজ রাস্তায় নেমে এসেছি। সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই। সরকার যেন আমাদের সঙ্গে বসে একটা সুন্দর নীতিমালা তৈরি করে। তাতে ব্যবসায়ী ও সরকার সবাই বাঁচবে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

বাংলামোটরে মোবাইল ফোন ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট : ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫