ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

টেকনাফে শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান: গহীন পাহাড় থেকে অপহৃত নুরুল ইসলাম উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান চালিয়ে অপহৃত নুরুল ইসলাম (৫০)–কে উদ্ধার করেছে পুলিশ, র‌্যাব এবং বিজিবি। শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টার এ অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি।

টেকনাফ থানার এফআইআর নং ৭২, তারিখ ২৩ নভেম্বর ২০২৫–এর মামলার আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধার লক্ষ্যে ভোর ৪টা ৩০ মিনিটে অভিযানে নামে যৌথ বাহিনী। হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ও নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া অপহরণকারী চক্রের কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত এ সশস্ত্র অপহরণকারী বাহিনী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে জড়িত। অপহরণ মামলার এজাহারনামীয় আসামিরাও এই চক্রের সক্রিয় সদস্য।

সংগঠিত অপরাধ দমনে ও অপরাধী চক্র নির্মূলে টেকনাফে এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নুর।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

টেকনাফে শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান: গহীন পাহাড় থেকে অপহৃত নুরুল ইসলাম উদ্ধার

আপডেট : ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫