ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা

টেকনাফে বিজিবি–র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ হোসেন আহমেদ আটক

টেকনাফের কচ্ছপিয়া ঘাটে গভীর সাগরপথে আসা মাদকের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‍্যাব-১৫ এর যৌথ দল।

রোববার (২৩ নভেম্বর) ভোররাতের সাঁড়াশি অভিযানে ১ লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে সাগরে পালিয়ে যায়।

বিজিবি জানায়, ভোর ৪টা ৩০ মিনিটে গভীর সাগরে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি নজরে আসে। প্রযুক্তি ব্যবহার করে পরিস্থিতি শনাক্ত করে বিজিবি ও র‍্যাব সদস্যরা কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেন। পরে নৌযানটি কচ্ছপিয়া ঘাটে পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর শুরু করে। যৌথ বাহিনী ঘিরে ফেললে এক পাচারকারী ১ লাখ ইয়াবাসহ ধরা পড়ে।

গ্রেপ্তার ব্যক্তি হোসেন আহমেদ (৩৫), উত্তর লম্বরি এলাকার বাসিন্দা। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মায়ানমারের সরবরাহকারীদের কাছ থেকে মাদক এনে বাংলাদেশে পাচারের কথা স্বীকার করেছেন। তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

টেকনাফে বিজিবি–র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ হোসেন আহমেদ আটক

আপডেট : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫