ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক -১

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী চিরুনি অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) খানকার ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য নুর ফয়েজকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তজুড়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় নুর ফয়েজের বাড়িকে মাদক মজুদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। একই এলাকার শফিক নামের এক ব্যক্তি নিয়মিতভাবে ইয়াবা এনে অস্থায়ীভাবে তার বাড়িতে রেখে যেত—এমন তথ্যও নিশ্চিত হয়।

তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির নেতৃত্বে বিজিবির বিশেষ দল ও কে–৯ ইউনিটের নারকটিক্স ডগ ‘চেরী’ অংশ নেয় অভিযানে। বাড়ির ছাদে তৈরি করা গোপন কুঠুরি ভেঙে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। তবে শফিকসহ আরও ১–২ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তার:
নুর ফয়েজ (৩২), সাং—খানকার পাড়া, টেকনাফ সদর ইউনিয়ন।

পলাতক:
মোহাম্মদ শফিক (২৫) ও অজ্ঞাত ১–২ জন।

উদ্ধার:
২০,০০০ ইয়াবা, মোবাইল ফোন ১টি, চাপাতি ১টি।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি অটুট প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক -১

আপডেট : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫